ডাউকিতে গণপিটুনিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ডাউকিতে গণপিটুনিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন

ডাউকিতে গণপিটুনিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর

ছবিঃ জৈন্তাপুর প্রতিনিধি


ভারতের মেঘালয়ের  ডাউকিতে বাংলাদেশী এক যুবক  গণপিটুনিতে নিহত হয়েছেন। ৫ সেপ্টেম্বর  (মঙ্গলবার) সন্ধ্যায় তামাবিল সীমান্ত দিয়ে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ  তামাবিল  ইমিগ্রেশন পুলিশ ও  বিজিবি'র নিকট হস্তান্তর করা হয়েছে । মঙ্গলবার রাত সাড়ে ৯ ঘটিকায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ নিহত বাংলাদেশি যুবকের  মরদেহ হস্থান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) মো: রুনু মিয়া ডাউকি পুলিশের বরাত দিয়ে তিনি জানান, মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা এলাকায় গণপিটুনী'তে এই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের  অন্তর্ভুক্ত  মোহাম্মদপুর গ্রামের মো: ফরিদ মিয়ার পুত্র জালাল আহমদ (১৮)। তবে ঠিক কি কারনে ডাউকি'তে এই বাংলাদেশি যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন তা সঠিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানাগেছে, বাংলাদেশি নাগরিক জালাল আহমদ (১৮) গত ৩রা সেপ্টেম্বর রাত ৮টার দিকে গোয়াইনঘাট থানার জাফলং এলাকায় সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে সে  গণপিটুনির শিকার হয়ে  মারা যায়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ডাউকি পুলিশ মঙ্গলবার রাতে তামাবিল সীমান্ত ফাড়িঁর (বিজিবি), ইমিগ্রেশন পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতি'তে মরদেহ হস্তান্তর করে। তামাবিল বিজিবি গোয়াইনঘাট থানা পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করার পর থানা পুলিশ নিহতের আত্মীয়স্বজন ও অভিভাবকের কাছে রাতেই মরদেহটি বুঝিয়ে দেন।  

এই সময় বিজিবি,গোয়াইনঘাট থানা পুলিশ,ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি থানা পুলিশ,তামাবিল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


F/A



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার