জগন্নাথপুরে সা জা প্রা প্ত আ*সামী সহ দুই জন গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সা জা প্রা প্ত আ*সামী সহ দুই জন গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৮:২৬:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সা জা প্রা প্ত  আ*সামী সহ দুই জন গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী জুনায়েদ (২৪) ও গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আসামী নানু(৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এস আই সজীব মিয়া, এস আই মোঃ শাহীন হোসেন, এসআই শাহ আলম এএসআই আলী আকবর সহ একদল পুলিশ ১০ নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আমড়াতৈল গ্রাম নিবাসী কদরিছ আলীর ছেলে আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুনায়েদ হোসেন (২৪) ও একই উপজেলার শ্রীরামসি বরাউক গ্রাম নিবাসী আঃ বারিক এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মেহেদী হাসান নানু(৩৮)কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে (১১ নভেম্বর) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করেছেন।

এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী জুনায়েদ হোসেন (২৪) ও গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: