মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েলকে কারা ফটকে সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েলকে কারা ফটকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১০:১০:২৮ পূর্বাহ্ন

মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েলকে কারা ফটকে সংবর্ধনা

ছবি: নিজস্ব


দীর্ঘ ১০ মাস পরে কারামুক্ত হলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ।  মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের পর কারা ফটকে সংবর্ধনা প্রদান করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, জেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন আব্দুল্লাহ সুফি সাহেদ, লিটন আহমেদ, ওসমান গনি, সৈয়দ রহিম আলী রাসু, কামরান হোসেন হেলাল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, দুলাল আহমদ, আখতার হোসেন ভিরু, শিহাব খান, কৃষ্ণ কুমার ঘোষ,  জাহেদ আহমেদ, রেজাউল হাসান মাসুম, আজাদুর রহমান আজাদ, সোহেল আহমেদ, কবীর হোসেন, এনামুল কবীর চৌধুরী সোহেল, মিজানুর রহমান মিজান, জাবেদ আহমদ মোহিত,  আব্দুস সামাদ লস্কর মুনিম, আজিজ খান সজীব, বিপ্লব আহমেদ, আবু মুতাকাব্বির চৌধুরী সাকি, রুবেল ইসলাম, রুমন আহমদ, আজহার আলী অনিক, আব্দুল্লাহ, এমদাদুল হক ইমু, ফয়সাল আহমেদ, বিপুল হোসেন, তানভির আহমদ খান, জয়নাল আবেদীন রাহেল, মোহাইমিনুল হক তপু, কামরান উদ্দিন অপুসহ বিভিন্ন নেতবৃন্দ প্রমুখ।

এসময় বক্তারা বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্রমুলক দায়েরকৃত মিথ্যা মামলা দিয়ে অত্যাচার ও নির্যাতন করেছে। ঐ সকল মিথ্যা মামলা থেকে আইনি লড়াই করে আজ কারা মুক্ত হয়েছে আমাদের সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ। তারা আরোও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে  যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসী সর্বদা সজাগ রয়েছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে, অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। বিগত ১৭ বছরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। তারা দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র। তারা দেশের অর্থনীতি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ওরা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা, গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল পতিত আওয়ামী লীগ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী