জৈন্তাপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রা্খেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের ও মানুষের যে উন্নয়ন করেছ অতীতে কোন সরকার তা করেনি।
তিনি বলেন, আমাদের ভুলে গেলা চলবে না সেই ২০০১ সালের কথা। তৎকালীন ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আওয়ামী লীগের সকল যুগান্তকারী উন্নয়ন পদক্ষেপ বাতিল করে দিয়ে ছিলো। ২০০৮ সালে পুনরায় গণমানুষের ভোটে শেখ হাসিনা সরকার নির্বাচিত হয়ে একে একে সকল পদক্ষেপ বাস্তবায়ন করে চলছে।
বুধবার সকালে সিলেটের জৈন্তাপুরে জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
সকাল ১১ টায় উপজেলার যশপুরস্হ শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে জন্মাষ্টমী উৎযাপন পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, আজ থেকে প্রায় পাঁচ হাজারেরও অধিক বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণের অহিংস বার্তা সমাজের জন্য সর্বদা অনুকরণীয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল সারা বিশ্বের কাছে। সেটা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে এই সম্প্রতি বজায় থাকতে সক্ষম হয়েছে।
তিনি বক্তব্যে আরো বলেন, সকল ধর্মে মানুষের কল্যানে ও মানুষের জীবনমান উন্নয়নের বার্তা প্রেরণ করা হয়েছে। সেই রকম ভাবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অসহায় হতদরিদ্র মানুষের মাথা গোজার ঠাঁই করে দিতে এই দেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত করতে তা বাস্তবে রূপ দিচ্ছেন।
বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে যুগান্তকারী অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন যার মধ্যে সম্প্রতি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কিছু দিনের মধ্যে পদ্মাসেতু রেল ও কর্ণফুলী টানেল উদ্ধোধন করবেন।
তিনি বলেন, সিলেট-৪ আসনের মানুষ আমাকে ছয়বার নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছে। আর এর প্রতিদান স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট -৪ আসনের মানুষকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী উপহার দিয়েছেন। আজ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ কোন মানুষ ভূমিহীন গৃহহীন নেই।শিক্ষা ও যোগাযোগ ব্যবস্হায় এসেছে দৃশ্যমান উন্নয়ন।এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে নির্বাচিত করার আহবান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, পূর্ব আলিরগাও ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সার্বোজনিন পূজা উৎযাপন পরিষদ ও জৈন্তাপুর হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
ডি ডি




