মুনতাহার পরিবারের পাশে ডিসি, সর্বোচ্চ শাস্তির আশ্বাস
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

মুনতাহার পরিবারের পাশে ডিসি, সর্বোচ্চ শাস্তির আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১১:০৫:৫০ পূর্বাহ্ন

মুনতাহার পরিবারের পাশে ডিসি, সর্বোচ্চ শাস্তির আশ্বাস

ছবি: নিজস্ব


সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) খুনিদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। 

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল চারটায় শিশু মুনতাহার বাড়ি বীরদল ভাড়ারীফৌদ গ্রামে যান জেলা প্রশাসক। সেখানে পৌঁছে শুরুতে মুনতাহার কবর জিয়ারত করেন তিনি। পরে মুনতাহার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এসময় তিনি হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। একই সঙ্গে জেলা প্রশাসন মুনতাহার পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় জলসা থেকে বাড়ি ফেরে সে। পরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। নিখোঁজের আটদিন পর গত রোববার ভোরে বাড়ির পাশের একটি নালা থেকে মুনতাহার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় প্রতিবেশী আলিফজান বিবিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীমা বেগম মার্জিয়া (২৫), তার মা আলিফজান বিবি (৫৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)। শামীমা বেগম মার্জিয়া শিশু মুনতাহার সাবেক গৃহশিক্ষক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী