সিলেটে গ্যাস পাম্পে দগ্ধ ৯ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস পাম্পে দগ্ধ ৯ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০২:৫৮:০৪ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস পাম্পে দগ্ধ ৯ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

সিলেট সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯


সিলেট সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনকে অর্থ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পক্ষে হাসপাতালে আহত ৯ জনকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান।

এসময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এসময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশন দেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন।এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় দগ্ধ ৯ জন হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস ভাল্বের কারণে ওই বিস্ফোরণ ঘটেছে। তবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন কী ঘটেছে।’

এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.বেলাল হোসেন বলেন, ‘পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।’

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার