জকিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০১:০৭:২৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছবি : সংগৃহীত


জকিগঞ্জের কালীগঞ্জ বাজারের পূর্বগলিতে সোমবার দুপুরে ট্রাক থেকে মালামাল নামানোর সময় একটি অটোরিকশা (টমটম) চালক কর্তৃক একজন লেবারের গায়ে আঘাত লাগাকে কেন্দ্র করে খাসেরা ও মাতারগ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে রাতে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়।

জানা যায়, সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারের পূর্বগলির একটি দোকানের সামনে ট্রাক থেকে কিছু লেবার মালামাল নামাচ্ছিল। এমন সময় একটি টমটম গাড়ী এসে মালবহনকারী একজন লেবারের গায়ে ধাক্কা দেয়। পরে লেবাররা ঐ টমটম চালকের সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে টমটম চালককে লেবাররা এখান থেকে বের করে দেন। পরে খাসেরা গ্রামের টমটম চালক তার অন্যান্য সাথিদের নিয়ে এসে মাতারগ্রামের ঐ লেবারসহ কয়েকজনের সাথে মারামারি করে। পরে বাজারের নেতৃস্থানীয়রা রাত ৯ টার মধ্যে বিষয়টি সমাধান করে দিবেন বলে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু হঠাৎ সন্ধ্যার পরপরই উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে পাল্টাপাল্টি হামলা, ইট পাটকেল নিক্ষেপ, গাড়ী ও দোকানপাট ভাঙচুর শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও টহলরত সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ততক্ষণে উভয়পক্ষের লোক ও পথচারিসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত, কয়েকটি গাড়ী ভাংচুর ও দোকানে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাজার কমিটির দায়িত্বশীল ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ বসে মঙ্গলবার দুপুরে মানিকপুর ইউনিয়ন অফিসে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী