জৈন্তাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আটক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৩:২৯:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আটক ১

মো. আলাউদ্দিন


সিলেটের জৈন্তাপুরে বাক্ ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণে অভিযোগে মামলায়  একজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক নাজমা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন( ৫৫) কে উপজেলার চিকনাগোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মো. আলাউদ্দিন উপজেলার ফতেহপুর ইউনিয়নের মৃত বাবু মিয়ার ছেলে। বর্তমানে তিনি চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আংশিক বাক্ ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারী আলাউদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির নিকটবর্তী আলাউদ্দিনের দোকানে চা নাস্তা দিয়ে তাকে পাঠানো হতো।সেই সুযোগে  আলাউদ্দিন তাকে ধর্ষণ করেন।

ঘটনাটি আলাউদ্দিনের পরিবারে জানাজানি হলে  ওই নারীকে কাজ থেকে অব্যাহতি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি ভিকটিমের পরিবারে জানলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে জৈন্তাপুর মডেল থানায় আলাউদ্দিনকে আসামি করে মামলা দায়ের করে তার অভিভাবক।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো তাজুল ইসলাম পিপিএম বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করা হয়।তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধনী ২০০৩ এ ৯/১ ধারায় মামলা রুজু পূর্বক গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার