বিলুপ্তির পথে সাদা বক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিলুপ্তির পথে সাদা বক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১১:৩৫:৫১ পূর্বাহ্ন

বিলুপ্তির পথে সাদা বক

ছবি: নিজস্ব


বালাগঞ্জে আগের মতো আর চোখে পড়ে না সাদা বক। অথচ আগে আকাশে সারি মেলে উড়তো সাদা বক ঝাঁকে ঝাঁকে এসে পড়তো বড় বড় গাছে কিংবা বিলের ধারে। এক পায়ের উপর ভর করে ঠায় দাঁড়িয়ে থেকে মাছ শিকার করে নিয়ে যেত তাদের বাসায়। সেই প্রাকৃতিক দৃশ্য ছিল দেখার মতো। এ নিয়ে কবি-সাহিত্যিকরাও লিখেছেন বিস্তর। তাই কবি ফররুখ আহমদ লিখেছেন, ‘বকের সারি কোথা রে/লুকিয়ে গেল বাঁশবনে’। 

সেই সাদা বক এখন বিলুপ্তির পথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন আর খাবারের সন্ধানে বিল-নদী ও জলাশয়ে আসে না সাদা বক। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, গাছপালা নিধন ও শিকারসহ নানা কারণে বিলুপ্তির পথে এই পাখি। 

শিকারীরা বিভিন্ন পন্থায় বক শিকার করার কারণে প্রাণিটি বিলুপ্তির পথে। বক শিকারীরা বাঁশের চিপ দিয়ে গোলাকৃতির খাঁচা বানায়। তা আড়াই ফুট প্রস্থ ও সাড়ে ৩ ফুট উচ্চতায়। ওই খাঁচার বাইরের দিকে বেতের পাতা স্তরে স্তরে সাজিয়ে দেওয়া হয়। উপরের দিকে দিয়ে বেতপাতা খাড়াভাবে লাগিয়ে শিকারী এ ফাঁদের ভিতরে ঢুকে পালিত বকের সাহায্যে কৌশলে বক শিকার করে। আবার অনেকে নাইলন সুতায় গিট দিয়ে সুতার মাথা কাঠির সাথে বেধে ক্ষেতের আইলে শক্তভাবে বসিয়ে ফাঁদ পাতে। 

সন্ধ্যায় বক যখন অনেকে বাসায় ফিরে তখন মার্বেল পাথর অথবা এটেঁল মাটির গোলাকৃতির গুলি বানিয়ে বাঁশের গোলাইনের সাহায্যে গুলি করে শিকার করে বক। আবার অনেক লোক এক নলা বন্দুক ও দুই নলা বন্দুক দিয়ে বিলের পাড়ে থাকা বকের ঝাঁকে গুলি করে বক শিকার করে। 

অনেকে কলের উপর মাছ লাগিয়ে ফাঁদ পাতে। অনেকে বর্শির মধ্যে মাছ লাগিয়ে ফাঁদ পাতে বড় দিঘিতে। অনেক বক শিকারী বক শিকার করে জীবিকা নিবার্হের জন্য বাজারে নিয়ে বিক্রি করে। খাওয়ার জন্য অনেকে তা কিনে নিয়ে যায়। বকের প্রধান খাদ্য মাছ। বর্তমানে নদীনালা খাল বিল শুকিয়ে যাওয়ায় বকের খাদ্যের সংকটে বকের প্রজনন কমে গেছে। 

বালাগঞ্জ উপজেলার আউরিয়া বিল, করচা বিল, চাতল ফাটা চাতল বিল, ছোট কুমারী বড় কুমারী বিল, বাঠনা বিলে কিছুকিছু বক চোখে পড়লেও অন্যবিলে পানি শূন্য থাকায় বক চোখে পড়ে না। 

রুপাপুর গ্রামের ফখরুল ইসলাম বলেন, মাছের আকাল ও বন উজার হওয়ায় বকের বাসস্থান নষ্ট ও জনসংখ্যা বৃদ্ধির কারণে ছোট ছোট ডোবা, নালা, জলাশয় সেচে মাছ ধরার কারণে এখন বক বিলুপ্ত হতে চলেছে। 

পরিবেশবিদ ও এলাকার সচেতন মহল মনে করেন, নদী উজানে পানি শূন্য নদী ও বন জঙ্গল উজারের কারণে বাসস্থান ধ্বংস ও বক শিকারের কারণে বক আমাদের পরিবেশ থেকে হারাতে চলেছে। বক প্রজাতি রক্ষার্থে জনগণের সচেতনতা একান্ত দরকার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী