জৈন্তাপুরে পিউরিয়া ফুডস্ এর ৩১তম শাখার উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পিউরিয়া ফুডস্ এর ৩১তম শাখার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১২:১২:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরে পিউরিয়া ফুডস্ এর ৩১তম শাখার উদ্বোধন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে অভিজাত মিষ্টান্ন ও বেকারী ফুডস্ পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেড এর ৩১তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৩ই নভেম্বর) সকাল ১০:০০ ঘটিয়ায় উপজেলার দরবস্ত বাজার তেমুখি পয়েন্ট এলাকায় রোজ টাওয়ারের নিচতলায় এই আউলেট এর উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক কফিল উদ্দিন। 

পরে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় পিউরিয়া ফুডস এর এজিএম শওকত আলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান মো ইকবাল উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বর্ষীয়ান আলেম ও দরবস্ত বাজার জামে মসজিদের সাবেক ইমাম হযরত  মাওলানা হাবিবুর রহমান(দা:বা), জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, রোজ টাওয়ারের এমডি আব্দুর রহমান, উপজেলা জমিয়ত নেতা মাওলানা কবির আহমেদ, বশির উদ্দিন মেম্বার।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আশরাফ আলি, এন আই রুবেল, জাহাঙ্গীর আলম, ৩১ তম শাখার সত্ত্বাধীকারী আমিনুল ইসলাম, মন্জুর আলি,মোহাম্মদ রাজু, ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, আনোয়ার হোসেন, শাহীন আহমেদ। 

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম মদিনাতুল খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা (দা:বা)। এ সময় মোনাজাতে স্হানীয় বিভিন্ন মাদ্রাসার আলেম উলামাগণ মোনাজাতে অংশগ্রহন করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী