জী বি ত স্বামীকে গ ণ অ ভ্যু ত্থা নে ‘মৃ*ত’ দেখিয়ে স্ত্রীর মা ম লা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

জী বি ত স্বামীকে গ ণ অ ভ্যু ত্থা নে ‘মৃ*ত’ দেখিয়ে স্ত্রীর মা ম লা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০৮:২১:৫৬ পূর্বাহ্ন

জী বি ত স্বামীকে গ ণ অ ভ্যু ত্থা নে ‘মৃ*ত’ দেখিয়ে স্ত্রীর মা ম লা

ছবি: নিজস্ব


ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল আমিন নিহত হয়েছেন দাবী করেন কুলসুম (২১) নামের এক নারী। ২৪ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন ঐ নারী। মামলাটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। এর তিন মাস পর তাঁর স্বামী থানায় এসে হাজির হয়ে জানান, তাঁর অজান্তে স্ত্রী তাঁকে ‘মৃত’ দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন।

ভুক্তভোগী আল আমিন বলেন, ‘আমি জীবিত আছি। আমার স্ত্রী মিথ্যা মামলা করেছে। আমি এখনো মারা যাইনি। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি মনে করছি, ওরে কেউ জোরজবরদস্তি করে মামলা দেওয়াইছে।’

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানসহ ১৩০ জনের নাম উল্লেখ আছে।

মামলার বাদী কুলসুম বেগম এজাহারে উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট সকালে তাঁর স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল চারটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে তিনিও ছিলেন। সেই মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচার গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তাঁর স্বামী নিহত হন। মামলার বাদী কুলসুম তাঁর স্থায়ী ঠিকানা দেখিয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার স্বল্প সিংজুরী বাংগালা গ্রামে। বর্তমান ঠিকানা দেখিয়েছেন আশুলিয়ার জামগড়া।

কুলসুম বেগম আরও বলেন, অনেক খোঁজাখুঁজি করে তিনি স্বামীর সন্ধান পাননি। পরে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ৬ আগস্টের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, এই হাসপাতাল কর্তৃপক্ষ বিপুলসংখ্যক অজ্ঞাতনামা লাশ দাফন করেছে। এসব কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আছে। পরে তিনি হাসপাতালে থাকা কাগজপত্র, ছবি ও ভিডিও দেখে তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন।

জানা গেছে, আল আমিন সিলেটের দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা। মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন, তাঁকে ‘মৃত’ দেখিয়ে স্ত্রী মামলা করেছেন। মামলা থেকে আসামির নাম প্রত্যাহার করার কথা বলে নাকি তাঁর স্ত্রী লোকজনের কাছ থেকে টাকাপয়সাও নিচ্ছেন। আল আমিন তখন মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ছিলেন। বিষয়টির সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি জুড়ী থানায় যোগাযোগ করলে পুলিশ তাঁকে দক্ষিণ সুরমা থানায় বিষয়টি জানাতে পরামর্শ দেয়।

এ বিষয়ে সিলট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আল আমিন গতকাল সোমবার (১২ নভেম্বর) দক্ষিণ সুরমা থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান। পুলিশ বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করে। পরে সেখানকার পুলিশ এসে আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) আল আমিনকে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আল আমিনের ভাই জাহাঙ্গীর আলম জানান, তাঁর ভাইকে ‘মৃত’ উল্লেখ করে কুলসুম মামলা করেছেন। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। পরে পুলিশ তার ভাইকে আশুলিয়া থানায় নিয়ে এসেছে। তিনিও ভাইয়ের সঙ্গে আছেন।

আল আমিন পুলিশকে জানিয়েছেন, তিনি মেকানিকের কাজ করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সেই সুবাদে তিনি স্ত্রীসহ মৌলভীবাজারের জুড়িতে অবস্থান করছিলেন। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটে। তারা বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমার পিরিজপুরে বাস করছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বাদী কুলসুম মিথ্যা মামলা করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আল আমিনকে সিলেট থেকে আশুলিয়া থানায় আনা হয়েছে। তাকে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী