জিয়া সংসদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাহিদুজ্জামান শাহেদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

জিয়া সংসদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাহিদুজ্জামান শাহেদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১১:১৭:১৮ পূর্বাহ্ন

জিয়া সংসদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাহিদুজ্জামান শাহেদ

ছবি : সংগৃহীত


শহীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমল এর আদর্শ বাস্তবায়নে নিবেদিত গবেষণামূলক সংগঠন জিয়া সংসদ। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য জাসাস এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মেদ শাহিদুজ্জামান শাহেদ জিয়া সংসদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

জিয়া সংসদ এর সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান গত ১৯-০৯-২০২৪ ইংরেজি তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মোহাম্মেদ শাহিদুজ্জামান শাহেদ-কে জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়া সংসদ এর সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নির্ঘুম পরিশ্রমী আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গৃহীত কালজয়ী পদক্ষেপসমূহ বাস্তবায়নে নিবেদিত ভূমিকা গ্রহণসহ নব প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শাহিদুজ্জামান শাহেদ সুদৃঢ় মনোবল জিয়া সংসদ এর কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে তিনি বিশ্বাস করেন।

জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর জিয়া সংসদ এর সভাপতি এম জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী