সিলেটে ট্রেনের নিচে লা শ : দু র্ঘ ট না অন্য কিছু?
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সিলেটে ট্রেনের নিচে লা শ : দু র্ঘ ট না অন্য কিছু?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১১:৫৭:০৫ পূর্বাহ্ন

 সিলেটে ট্রেনের নিচে লা শ : দু র্ঘ ট না অন্য কিছু?

প্রতীকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে মো. মিজানুর রহমান সুহেল (২৮) নামের রেল কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে- লাশ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট ছিলো। এতে লেখা ছিলো মিজানের পারিবারিক কলহের বিষয়। 

তবে পুলিশ বলছে- এমন কেনো চিরকুট তারা উদ্ধার করতে পারেনি। তবে প্রাথমিক সব আলামত অনুযায়ী এটি দুর্ঘটনা নয়, আত্মহত্যার ঘটনাই মনে হচ্ছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় রেল লাইন থেকে মিজানুর রহমান সুহেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানাপুলিশ। মিজান সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল হকের ছেলে। তিনি সিলেটে রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মচারি ছিলেন। পরিবার নিয়ে তিনি দক্ষিণ সুরমায় রেলওয়ে কোয়ার্টারে থাকতেন।

লাশ উদ্ধারকারী সিলেট রেলওয়ে পুলিশের এস.আই রাজেন্দ্র প্রসাদ বুধবার (১৩ নভেম্বর)জৈন্তাবার্তা  -কে বলেন- প্রাথমিক সব আলামত দেখে ধারনা করা হচ্ছে এটি দুর্ঘটনা নয়, আত্মহত্যা। তবে আমরা কোনো চিরকুট লাশের পাশে পাইনি। লাশের ময়না তদন্ত হয়েছে, রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। আর ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।  

তিনি বলেন- ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশ দাফন করা হয় সিলেটে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী