সিলেটে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আ হত ৫
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সিলেটে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আ হত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১২:২৭:১৩ অপরাহ্ন

সিলেটে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আ হত ৫


সিলেট নগরীর শেখঘাট এলাকায় 'স্বাদ অ্যান্ড কোম্পানির' একটি শাখায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ ৫ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

আজ বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন স্বাদের একটি শাখায় এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, ওই দোকানের বাইরে থাকা দুটি ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়। এ সময় দোকানের কর্মচারী এবং পথচারীসহ মোট আটজন আহত হন। দোকানের সামনে থাকা একটি সিএনজিও বিস্ফোরণের বিকট শব্দে ভাঙচুর হয়ে যায়। বিকট শব্দের কারণে পার্শ্ববর্তী কয়েকটি দোকানে থাকা কাঁচ জাতীয় মালামাল ভেঙে যায়। 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, আহতদের তিনজনের শরীর জলসে গেছে। তাদের চোখে কাঁচ জাতীয় কিছুর আঘাত লেগেছে। তাদের অবস্থা কিছুটা ক্রিটিকাল। তবে স্ট্যাবল। আর বাকিদের ইনজুরি এতটা গুরুতর নয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী