বিমানবন্দর সড়কের মালিনীছড়ায় ত্রিমুখী সংঘর্ষে নি হ ত ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিমানবন্দর সড়কের মালিনীছড়ায় ত্রিমুখী সংঘর্ষে নি হ ত ১

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১২:৫৩:০৩ অপরাহ্ন

বিমানবন্দর সড়কের মালিনীছড়ায় ত্রিমুখী সংঘর্ষে নি হ ত ১

ছবি: নিজস্ব


সিলেটের বিমানবন্দর সড়কের মালিনীছড়ায় ট্রাক-অটোরিকসা ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম  গেইট সংলগ্ন এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকচালক কে আটক করেছে পুলিশ। নিহত তানজিল করিম (১৮) সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে।

এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। তার পাশাপাশি চলছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ তানজিল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার তিনজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আনিসুর রহমান বলেন- আরিফ নামের ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক, অটোকিরশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী