জৈন্তাপুরে সারী নদীতে টাস্কফোর্সের অ ভি যা ন, বালু বোঝাই ট্রাক জ ব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সারী নদীতে টাস্কফোর্সের অ ভি যা ন, বালু বোঝাই ট্রাক জ ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৩:১৯:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সারী নদীতে টাস্কফোর্সের অ ভি যা ন, বালু বোঝাই ট্রাক জ ব্দ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।  এ সময় অভিযানের খবরে সারী নদী -৩ এলাকায় বারকী নৌকা ও খালি ট্রাক ফেলে বালু উত্তোলনের কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যেরাতে সারী নদী লালাখাল পয়েন্টে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সারী-৩ এলাকায় বালু উত্তোলন করে ট্রাক লোডের সময় একটি ট্রাক ( সিলেট  মেট্রো- ড -১১-০০৬২) বালু বোঝাই অবস্থায় আটক করা হয়। এ সময় বালুর মাঠে আরো বেশ কিছু ট্রাক বালু উত্তোলনের অপেক্ষায় ছিলো। 

এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী সহ বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বার বার অভিযান ও মনিটরিং করার সত্ত্বেও একটি কুচক্রী মহল বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে গভীর রাতে ট্রাক সহ বালু আটক করা হয়েছে। সেই সাথে যে যে ট্রাক বালু লোডের জন্য অপেক্ষমান ছিলো সেগুলোর তথ্য নাম্বার সংগ্রহ করে আনা হয়েছে। তিনি এ ধরনের  অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী