নানকের ছেলের স্মরণে দোয়া মাহফিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

নানকের ছেলের স্মরণে দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৬:০৫:১২ পূর্বাহ্ন

নানকের ছেলের স্মরণে দোয়া মাহফিল

শাহজালাল মাদ্রাসায় দোয়া মাহফিল


 বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এডভোকেট মোঃ জাহাঙ্গীর কবির নানক এবং এডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিসের একমাত্র পুত্র সন্তান সায়েমুর রহমানের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোবাশ্বির আলীর উদ্যোগে জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল মাদ্রাসায় অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল মাদ্রাসার মোহতামিম মাওলানা মাশুক উদ্দিন হুজুর।

এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিয়য়ক বুরহান উদ্দিন আহমেদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুস সাদাত, সিলেট জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি এডভোকেট আব্দুল মতিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন শিবলু, সিলেট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল জলিল লিটন, সিলেট জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক সাজলু লস্কর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক শহীদ চৌধুরী প্রমুখ।

A/m



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার