গোয়াইনঘাটে জনতার সহায়তায় চিনি ভর্তি ২ পিকআপ আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জনতার সহায়তায় চিনি ভর্তি ২ পিকআপ আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৮:৪৯:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জনতার সহায়তায় চিনি ভর্তি ২ পিকআপ আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুরবাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম আলীরগাও ও ডৌবাড়ি ইউনিয়নের সীমান্তে হাকুরবাজারগ্রামী পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। গাড়ি দুটিতে ১২০ বস্তা চিনি রয়েছে। ঘটনাস্থলে আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।

এদিকে মজাদপুর ও যাত্রাবার গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে বর্তমানে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী