বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১০:১৫:২৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫নং ওয়ার্ডের আনন্দ বাজার মাঠে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী।

লামাকাজি ইউনিয়ন স্বেচছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানা। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার। উপস্থিত ছিলেন লামাকাজি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, যুগ্ম সম্পাদক আশিক আলী, সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির, রামপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ সত্তার, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জলাল উদ্দিন, সিলেট জেলা যুব দলের শ্রম বিষয়ক সহ সম্পাদক তাজ উদ্দিন আহমদ কিনু, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, বিশ্বনাথ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, সাঈদ আহমদ, আব্দুল মুমিন, সদস্য তাজেক আলী, রাজন খান, সামুল আলী, গোলাম আকবর, দেলওয়ার হোসেন, কবি এস.পি সেবু, জায়েদ আহমদ, আনোয়ার হোসেন, যুবদল নেতা দিলাল আহমদ, রহমত আলী মামুন প্রমুখ সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে গৌছ আলী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করে জনগণের রুদ্ররোষে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া অনুগতরা বহাল তবিয়তেই রয়েছেন। তারা সেখানে ঘাপটি মেরে নিরবে রং বদলে টিকে থাকার চেষ্টা করছে। তাদের অনেকে সরকারকে ব্যর্থ করে দেয়ার গোপন এজেন্ডা নিয়েই কাজ করছে। তাই জাতীয়বাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী