গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১১:০২:৪৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার মিশ্রপাড়ায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধসহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় র‌্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, গোলাপগঞ্জ পৌরসভা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছালিক আহমদ, সিলকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেন টিটু, গ্লোব ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার বিদ্যুৎ ভূষন দেব, আলামিন ফার্মেসীর স্বত্তাধীকারী জাবেদ আহমদ ও সমাজসেবক নজরুল ইসলাম মিজান। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী