শিশুদের নিয়ে নানা আয়োজনে ‘মুক্তাক্ষর’র আন্তর্জাতিক শিশু দিবস পালন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিশুদের নিয়ে নানা আয়োজনে ‘মুক্তাক্ষর’র আন্তর্জাতিক শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১১:১০:৪৩ পূর্বাহ্ন

শিশুদের নিয়ে নানা আয়োজনে ‘মুক্তাক্ষর’র আন্তর্জাতিক শিশু দিবস পালন

ছবি: নিজস্ব


পৃথিবীর সকল শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের লক্ষ্যে আন্তর্জাতিক শিশু দিবস পালন করেছে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় কুমারপাড়া রোডস্থ ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে কেক কাটা ও আবৃত্তির আয়োজন করা হয়।

মুক্তাক্ষর’র প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল ফাতেমা পারভীন মালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন  অত্র স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ছালেহা মাহবুব, শিক্ষক নুরুন নাহার নিশা, শিক্ষক হালিমা আক্তার, শিক্ষক মিনাক্ষি দাশ ও সানি বেগম।

শতাধিক শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রধান অতিথি কেক কেটে সবার মুখে হাসি ফোটান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুরা তাদের ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। তাদের মৌলিক অধিকার রক্ষায় আমাদের সবারইকে সচেষ্ঠ থাকতে হবে। তিনি বলেন, শিশুরা প্রশ্নের মাধ্যমে নানা বিষয় শিখতে চায়। তাদের প্রশ্ন করাকে বাধা দেয়া যাবে না। তাদের আনন্দ প্রতিটি পরিবারের আনন্দ।

পরে শিশুরা তাদের ইচ্ছে মত ছড়া-কবিতা আবৃত্তি করে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী