বড়লেখায় যুবলীগ নেতা ও ওয়ারে*ন্টভূক্ত আ সা মি ইয়া*বাসহ গ্রে প্তা র ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বড়লেখায় যুবলীগ নেতা ও ওয়ারে*ন্টভূক্ত আ সা মি ইয়া*বাসহ গ্রে প্তা র ২

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৭:০৫:৪৪ পূর্বাহ্ন

বড়লেখায় যুবলীগ নেতা ও ওয়ারে*ন্টভূক্ত আ সা মি ইয়া*বাসহ গ্রে প্তা র ২

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় যুবলীগ নেতা ও ২'শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফারুক ওরফে সাহাব উদ্দিন (৩৮)। সে সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল এলাকার দক্ষিণ ডিমাই গ্রামের ফরিছ আলীর ছেলে ও অপরজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আব্দুল আহাদ (২৪)। সে পৌর এলাকার বালুচর গ্রামের শামসুল ইসলামের ছেলে। 

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, ০৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফারুক ওরফে সাহাব উদ্দিন ০৯(০৮)২৪ (রাজনৈতিক) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে  জি-আর - ৭৩/২৪ (বড়লেখা) এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত  আসামী আব্দুল আহাদকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার এস আই অপু দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী