জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গেট টুগেদার অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গেট টুগেদার অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৭:১৯:১৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গেট টুগেদার অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গেট টুগেদার -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জৈন্তা ডিগ্রী কলেজের সাবেক সহ সভাপতি,  সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান যুক্তরাজ্য যুবদলের কর্মী মো মিছবাউল আম্বিয়া নাঈমের পারিবারিক আয়োজনে জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক তবারক আলির বাসভবনে এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর)  বিকালে পরগনার বর্ষিয়ান মুরুব্বি তাহির আলি কালাইয়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কয়েস আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বখত চৌধুরী সোয়েব, জেলা যুবদলের যুগ্ম সাধারণ  সম্পাদক আবুল হাসিম, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক নাজির আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাসেল,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইদ আহমেদ দিপক, মহানগর যুবদলের সহ সম্পাদক বাবুল আহমেদ রিদয়,জেলা যুবদলের সম্পাদক আব্দুল জলিল সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ আরো অনেকে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচার থেকে বাদ যায় নি কোন সাধারণ মানুষ। তৎকালীন হাসিনা স্বৈরাচার কর্তৃক বিএনপির তৃণমূল পর্যায়ে নিপীড়ন ও মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে সকল পর্যায়ের নেতৃবৃন্দদের। তেমনি বাদ পড়ে নি জৈন্তাপুর উপজেলা যুবদলের স্হানীয় নেতৃত্ব। 

তিনি , মামলা নির্যাতিত সকল যুবদলের কর্মীদের ধৈর্য্য ধারণ করতে বলেন, সেই সাথে আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফা সংস্কারের দাবী বাস্তবায়নে সকল পর্যায়ে নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। 

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক হারুণ সরকার, উপজেলা বিএনপি সদস্য মাসুক আহমেদ, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, দুলাল আহমেদ, সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সহ সম্পাদক সোহেল আহমেদ, যুবদলের সদস্য মুক্তাদির আল সেলিম,সদস্য নাসির উদ্দীন রাজ,আবুল হাসনাত, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইলিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। 

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম  আহবায়ক রহমত মারুফ, সোলেমান আহমদ, ইমরান আহমেদ, ছাত্রনেতা রফজল আহমদ সহ,  মাহদী হাসান রিফাত, ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা। 

পরে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের স্বীকারে নিহত শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী