সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার বেশি ভারতীয় মালামাল আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার বেশি ভারতীয় মালামাল আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৯:২৩:০১ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অর্ধ কোটি টাকার বেশি ভারতীয় মালামাল আটক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৬৩ লক্ষ ৮১ হাজার টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক কারা হয়েছে। শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতেবিষয়টি নিশ্চিত করেছেন,৪৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বৃহস্পতিবার ও শুক্রবার (১৪-১৫) নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রলি গাড়ী, মদ, ফেন্সিডিল, এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য-৬৩,৮১,৭৫০.০০ (তেষট্টি লক্ষ একাশি হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী