বি*স্ফোরক মা ম লা য় সিলেট যুবলীগের দুই নেতা গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বি*স্ফোরক মা ম লা য় সিলেট যুবলীগের দুই নেতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন

বি*স্ফোরক মা ম লা য় সিলেট যুবলীগের দুই নেতা গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


সিলেটে বিস্ফোরক মামলার আসামি যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৯-এর একটি দল।

গ্রেপ্তারকৃত দুই নেতা হলেন—সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু (৩০) এবং মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ১৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি, সুনামগঞ্জের রুপম আহমেদ (৩৮)।

ইমু আম্বরখানা শুভেচ্ছা ১১ আসার মো. আইয়ুবের ছেলে এবং রুপম সুনামগঞ্জের শান্তিগঞ্জ শত্রুমর্দন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় গত ১০ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা (নং-১৯ (৯)’২৪) এবং ৩৪(৮)’২৪) রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন তারা। গ্রেপ্তারকৃতদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুন ভোরে ১৪ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ছিল ২ কোটি টাকা। উমাইরগাঁওয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ এই চিনি জব্দ করে। এ সময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকারও জব্দ করে পুলিশ। ঘটনার দিন ১৪ ট্রাক চিনিসহ প্রাইভেটকারটির সঙ্গে সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি গ্রুপের ক্যাডার হিসেবে রুপমের নাম উঠে আসে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী