ছবি: নিজস্ব
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, অসাধারণ কর্মদক্ষতায় বাবুল দেব একজন আদর্শ সংগঠক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার এক সভা গতকাল ১৫ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াসড়ক খ্রিস্টান মিশনের গির্জার ২য় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর শাখার সভাপতি প্রদীপ কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী বাবুল দেব এর স্থায়ীভাবে কানাডা গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা পরিষদের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, ঐক্য পরিষদের সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদের জেলা সম্পাদক কৃপেশ পাল, পূজা পরিষদের জেলা সহ সভাপতি সুব্রত দেব, সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, ঐক্য পরিষদ নেতা ডিকন নিজুম সাংমা, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, বিনয় ভূষণ তালুকদার, মনোজ কান্তি দত্ত মুন্না, হারাধন দেব প্রভাষ, মনমোহন দেবনাথ, সঞ্জীব দত্ত, দীপংকর দাশ, বীরেশ দেবনাথ, নান্টু রঞ্জন সিংহ, নিখিল মালাকার, ভৈরব দেবনাথ, আশীষ দে, লিটন দে, বিশ্বজিৎ দাশ, সঞ্জয় পাল, অপন দাশ, রাজ কুমার পাল রাজু, লিটন পাল, রকি দেব প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীল করার জন্য এবং দাবী আদায়ের লক্ষ্যে উক্ত সংগঠনের সদস্যবৃন্দকে সচেষ্ট থাকার আহবান জানানো হয়।
জৈন্তাবার্তা / রহমান




