সিলেট জেলার ৬ আসন: বিএনপি নেতারা মাঠ দখলের লড়াইয়ে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

মাঠে আছেন প্রবাসী নেতারাও

সিলেট জেলার ৬ আসন: বিএনপি নেতারা মাঠ দখলের লড়াইয়ে

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৯:৩৯:০৩ পূর্বাহ্ন

সিলেট জেলার ৬ আসন: বিএনপি নেতারা মাঠ  দখলের লড়াইয়ে

ছবি: নিজস্ব


সিলেটের ৬টি সংসদীয় আসনে মাঠ দখলে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা। আগে থেকে যারা মাঠে ছিলেন তাদের বাইরেও অনেকে শুরু করেছেন নানামুখী তৎপরতা। অনেকে হাই কমান্ডের ‘ইশারা’ পেয়েও মাঠে নেমেছেন। বিদেশে থেকে যারা দলের জন্য ভ‚মিকা রেখেছেন তারাও একের পর এক পা রাখছেন দেশের মাটিতে। জানান দিচ্ছেন নিজেদের শক্তি, সামর্থ্য আর প্রভাব প্রতিপত্তির। কিন্তু নেতাকর্মীরা মাঠ গরম করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, বা কারা মনোনয়ন পাবেন তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। 

গত সংসদ নির্বাচনে সিলেট জেলার সংসদীয় আসনগুলোর মধ্যে ৬টিতে বিএনপির কেউ অংশ নেননি। ২০১৪ সালের নির্বাচনে এককভাবে এবং ২০১৮ সালের নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করেন বিএনপি প্রার্থীরা। তবে সিলেটের ৬টি আসনের কোনোটিতেই ২০২৪ সালের নির্বাচনে অংশ নেননি বিএনপির কেউ। ২০১৮ সালের নির্বাচনে সিলেট ১ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্র্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির. সিলেট ২ (বালাগঞ্জ-বিশ^নাথ) আসনে গণফোরামের মোকাব্বির খান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা -ফেঞ্চুগঞ্জ) আসনে শফি আহমদ চৌধুরী, সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইঘাট-কোম্পানীগঞ্জ) আসনে দিলদার হোসেন সেলিম, সিলেট ৫ আসনে জমিয়তের মাওলানা ওবায়ুদল্লাহ ফারুক, সিলেট ৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধুরী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচন জোটগতভাবে হওয়ায় ৬টি আসনের মধ্যে শরিকদের জন্য সিলেট ২ ও সিলেট ৫ আসন ছেড়ে দেয় বিএনপি। 

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এর আগে ২০০৮ সালের নির্বাচনে সিলেটের সবকটি আসনেই প্রার্থী দেয় বিএনপি। বিশেষ করে সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। সিলেট-২ আসনে প্রার্থী ছিলেন এম ইলিয়াস আলী, সিলেট-৩ আসনে সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, সিলেট ৪ আসনে দিলদার হোসেন সেলিম। সিলেট ৫ এবং ৬ আসন বিএনপি তাদের শরিক জামায়াতেদর প্রার্থীর জন্য ছেড়ে দেয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই লড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থী থাকবে বিএনপির। ফলে অতীতের প্রার্থীদের কোনো হিসেবই কাজে আসছে না এবারের নির্বাচনে। আগামীতে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনেকটা সতর্ক থাকবে বিএনপি- এমনটি জানা গেছে দলীয় সূত্রে। 

এ পর্যন্ত যারা সিলেটের ৬টি আসনে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন তাদের মধ্যে রয়েছেন, সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির। এই আসনে এম এ খানের মেয়ে জোবায়দা রহমানের নামও কেউ কেউ নিচ্ছেন। সিলেট-২ আসনে ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার আব্দুস সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও আলী আহমদ, সিলেট ৪ আসনে কোনো প্রার্থী প্রচারণা না চালালেও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া ব্যারিস্টার সায়েমের নামেও প্রচারণা চলছে। তিনি ঐ নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন। সিলেট ৫ আসনে প্রয়াত হারিস চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী, চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধূরী প্রচারণা চালাচ্ছেন। সিলেট-৬ আসনে ২০১৮ সালের নির্বাচনে ফয়সল আহমদ চৌধুরী বিএনপির সমর্থনে প্রতিদ্ব›িদ্বতা করলেও এবার সেখানে আবুল কাহের চৌধুরী শামীম ও এমরান আহমদ চৌধুরী ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তারেক রহমানের উপদেষ্টা টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদও রয়েছেন। তবে দলীয় একটি সূত্র জানিয়েছে মাঠে তৎপর নেতাদের বাইরেও কাউকে প্রার্থী মনোনয়ন দেয়া হতে পারে। আর এমনটি ঘটলে সেখানে অবাক হওয়ার কিছু থাকবে না। 

সিলেট জেলায় বিএনপির প্রার্থীদের তৎপরতা এবং মনোনয়ন প্রসঙ্গে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী এ প্রতিবেদককে বলেন, সিলেটের সবকটি আসনেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তারা স্ব স্ব এলাকায় কাজ করছেন। এর মাধ্যমে আমাদের দল তৃণমূলে আরো শক্তিশালী হচ্ছে। আর মনোনয়নের বিষয়টি দলীয় হাই কমান্ডের নির্দেশে হবে। সেখানে আমাদের সকলের চেষ্টা থাকবে গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার, যাতে বিজয় নিশ্চিত হয়। আগামী নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করবেন বলে আমি আশাবাদী। 

সিলেটের ৬টি আসনের প্রার্থীদের তৎপরতা নিয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, মনোনয়ন বড় কথা নয়, এখন দল গোছাতে সবখানে কাজ করছেন আমাদের নেতৃবৃন্দ। এক বা একাধিক নেতা কাজ করতে পারেন। সেটি দলের জন্য অমঙ্গলজনক নয়। আর দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই থাকবেন নেতাকর্মীরা। কারণ দল সময় মতো একজনকেই বেছে নেবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী