কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের জন্য কমিশন গঠন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের জন্য কমিশন গঠন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১২:৪৩:৩৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের জন্য কমিশন গঠন

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামকে প্রধান কমিশনার এবং প্রবীণ আইনজীবী মো. বদরুল আলম ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাব্বির আহমদকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ২১ কার্যদিবসের মধ্যে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন করবে। 

প্রেসক্লাবের সভাপতি মো. শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, অফিস সম্পাদক আনোয়ার সুমন, কোষাধ্যক্ষ আলী হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার সম্পাদক ফখর উদ্দিন, কার্যকরি সদস্য আব্দুল জলিল, আব্দুল হামিদ, লবীব আহমদ ও ফারুক আহমেদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী