সিলেটে বিপন্ন প্রজাতির একটি হনুমান উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সিলেটে বিপন্ন প্রজাতির একটি হনুমান উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ১১:২৩:১৯ পূর্বাহ্ন

সিলেটে বিপন্ন প্রজাতির একটি হনুমান উদ্ধার

ছবি : সংগৃহীত


সিলেটে একটি বিপন্ন প্রায় প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট রোড সংলগ্ন খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপাড় থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন 'প্রাধিকারের' সদস্যদের মাধ্যমে এই বিপন্ন প্রায়  প্রজাতির হনুমানটি উদ্ধার করা হয়।

প্রাধিকার সূত্রে জানা যায়, সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বৈদ্যুতিক শক খেয়ে হনুমানটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্হানীয় রিপন কুমার দেব, এমদাদুল হক সোহাগ, মতি মিয়া ও শামিম আহমদসহ এলাকার কয়েকজন ব্যাক্তি হনুমানটিকে উদ্ধার করেন। পরবর্তীতে লিটন দেব ও তার ভাই রিপন দেব হনুমানটিকে তাদের বাসায় নিয়ে আসেন। হনুমানটি অন্তঃসত্ত্বা ছিল। প্রাথমিক সেবা শুশ্রূষা শেষে কিছুটা সুস্থ হওয়ায় হনুমানটিকে ছেড়ে দেয়া হয়। কিন্তু দুর্ঘটনাবসত গাছ থেকে পড়ে গিয়ে হনুমানটির গর্ভপাত হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরবর্তীতে ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবিরের মাধ্যমে প্রাধিকারের সাথে যোগাযোগ করা হলে তিনি এবং প্রাধিকারের সভাপতি মাহাদী হাসান ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে হনুমানটিকে প্রাধিকারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

প্রাধিকার সভাপতি মাহাদী হাসান বলেন, আমরা হনুমানটিকে পর্যবেক্ষণে রেখেছি এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছি। হনুমানটি এখন কিছুটা সুস্থ এবং নিজেই খাবার খেতে পারছে। আশা করি এক সপ্তাহের মধ্যে এটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুস্থ হলেই আমরা তাকে জঙ্গল অবমুক্ত করবো।

প্রসঙ্গত, বাংলাদেশে তিন প্রজাতির হনুমান দেখা যায় তার মধ্যে মুখপোড়া হনুমান অন্যতম। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে এদের দেখা যায়। কিন্তু বনজঙ্গল ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ের কারণে দিন দিন প্রাণীটি আশঙ্কাহারে কমে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্বে মুখপোড়া হনুমান বিপন্ন প্রাণী বলে বিবেচিত।

এফ এ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার