সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৭:৪২:১৭ পূর্বাহ্ন

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় পণ্য জ ব্দ

ছবি: নিজস্ব


সিলেটে দুই দিনের পৃথক অভিযানে ভারতীয় চোরাই পণ্য ও পাথর উত্তোলনকারী নৌকাসহ দুই কোটি ৩৭ লাখ টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্র ও শনিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। আজ শনিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ী, থ্রী পিস, বিভিন্ন কসমেটিকস পণ্য, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। এসবের আনুানিক বাজারমূল্য দুই কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫৭০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী