সিলেটে সড়ক অ ব রো ধ করে চা শ্রমিকদের বি ক্ষো ভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সিলেটে সড়ক অ ব রো ধ করে চা শ্রমিকদের বি ক্ষো ভ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন

সিলেটে সড়ক অ ব রো ধ করে চা শ্রমিকদের বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


বকেয়া মুজুরির দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। আজ শনিবার (১৬ নভেম্বর) শহরতলীর লাক্কাতুরা এলাকায় বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেন শ্রমিকেরা। প্রায় আধাঘন্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।

জানা গেছে, দশ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় সিলেটে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১২টি চা বাগানে আন্দোলন করছে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে এসব বাগানের উৎপাদন। শ্রমিকরা বলছে, মজুরি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা দুঃখ কষ্টে জীবন পার করছে। তবে বাগান কর্তৃপক্ষের দাবি বকেয়া পরিশোধ ও উৎপাদনে যেতে কাজ করছে তাঁরা।

সারা দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ছোট-বড় ১৬টি চা-বাগান রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে এনটিসির বাগান রয়েছে ১২টি। এসব বাগানে প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে তারা কোনো মজুরি পাচ্ছে না। এতে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকেরা। মজুরির দাবিতে গত ১১ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছে তাঁরা।

এদিকে, দুই একমাসেরও বেশি সময় শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় রাষ্ট্রীয় ন্যাশনাল টি কোম্পানি ব্যাপক লোকসানের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লাক্কাতুরা চা বাগানের শ্রমিক শিবলি দাস বলেন, ১০ সপ্তাহের বকেয়া মজুরি, ১৩ মাস ধরে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না হওয়া, প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে তাঁরা বঞ্চিত রয়েছেন। এজন্য তাঁরা প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন।

লাক্কাতুরা চা বাগানের ম্যানেজার মোহাম্মদ আক্তার শাহেদ বলেন, ‘কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃক্ষের সাথে আলোচনা করে দ্রæত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী