আইন উপদেষ্টাকে হেনেস্তার প্রতিবাদে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব'র মা ন ব ব ন্ধ ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

আইন উপদেষ্টাকে হেনেস্তার প্রতিবাদে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব'র মা ন ব ব ন্ধ ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন

আইন উপদেষ্টাকে হেনেস্তার প্রতিবাদে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব'র মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুইজারল্যান্ডের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনেস্তারর প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল চারটায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফতেপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব'র আহবায়ক ও দৈনিক সোনালী কণ্ঠ'র সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাওলানা হাসান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তারা সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনেস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলট' স্টাফ রিপোর্টার ও নিউজক্লিকবিডি.কম'র নিজস্ব প্রতিবেদক নিজাম উদ্দিন টিপু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেট'র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু, দৈনিক বিজয়ের কন্ঠ'র স্টাফ রিপোর্টার শোয়েব রানা,  গোয়াইনঘাট প্রতিদিন'র আখলাক হোসাইন, একুশে সিলেট'র গোয়াইনঘাট প্রতিনিধি নিয়াজুল ইসলাম মান্না, লাইভ অব সিলেট'র গোয়াইনঘাট প্রতিনিধি আনোয়ার হোসেন সুজন, সাপ্তাহিক শাহজালাল বার্তা'র গোয়াইনঘাট প্রতিনিধি কামরুল ইসলাম মিন্না প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী