ছবি: নিজস্ব
বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা গত ১৫ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব খাজাঞ্চি স্টেশন সংলগ্ন এহিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম আকবর এর পরিচালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, সৌদী আরব বৃহত্তর মাসনা বিএনপির সাবেক সভাপতি আরফান আলী, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুলতান মিয়া মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সৈয়দ। বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাংবাদিক বাবুল খান মুন্না, বিএনপি নেতা আব্দুন নুর, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু। উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আরশ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা মর্তুজ আলী, মসকন্দর আলী, আইয়ূব আলী, আব্দুল মান্নান, মাসুক মিয়া, নজির মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, আরশ আলী, নিজাম উদ্দিন, দিলওয়ার হোসেন, তাজুল ইসলাম, জয়নাল মিয়া, ইসরাইল আলী, সফিক মিয়া, রাজন মিয়া, এমাদ, আতিক, আল আমিন, কাওসার, জিলু, সাহেদ, রফিক, জাহেদ, আমির হুসেন, আশিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান রানা বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট-২ আসনের সাবেক এমপি, কোটি মানুষের হৃদয়ে স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলী ও গাড়ী চালক আনছার আলী বিগত সরকারের রোষানলে পড়ে গুম হয়েছেন। অবিলম্বে এম. ইলিয়াস আলী সহ দেশের সকল গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ের দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জোর দাবী জানান। তিনি বিগত সরকারের আমলে টাকার বিনিময়ে নির্বাচিত খাজাঞ্চি ইউনিয়নের দুর্নীতিবাজ চেয়ারম্যানকে দ্রুত অপসারণের দাবী জানান।
জৈন্তাবার্তা / রহমান




