হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।সেপ্টেম্বর মাসে ৫ দিনে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০০৬ জনে।
সিলেটে আগস্ট আক্রান্তের সংখ্যা ছিল ৫০৭ জন। আগস্টে প্রতিদিন গড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৭ জন। তবে কারোর মৃত্যু হয় নি। এসব তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৩১ জন ও মৌলভীবাজারে ১ জন।
এদিকে, বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী আক্রান্ত মোট ৯৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। আর আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ৫০৭ জন।
A/m




