কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নি হ ত ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নি হ ত ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ,  নি হ ত ১

ছবি: সংগৃহীত


সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেল সরাসরি সংঘর্ষ হয়েছে।এতে মোটরসাইকেলের  চালক এক তরুণ  নিহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো: কবির মিয়া (১৫)। সে কোম্পানীগঞ্জ উপজেলার ২  নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী আরেকটি  ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে ক্রস করে ।ঠিক সেই মুহূর্তে ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা  মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা খায় এবং চালক কবির ডানদিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে  মারা যায়। তবে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে  জানা যায়। 

কোম্পানীগঞ্জ থানাপুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী