জৈন্তায় গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলায় স্মারকলিপি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

জৈন্তায় গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলায় স্মারকলিপি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৮:২২:০৪ পূর্বাহ্ন

জৈন্তায় গ্যাস ও স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলায় স্মারকলিপি

ছবি: নিজস্ব


সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং হরিপুর গ্যাসক্ষেত্রে স্থানীয়দের চাকুরীর দাবীতে পেট্রোবাংলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ঢাকাস্থ প্রধান কার্য্যালয়ে বাংলাদেশ গ্যাস তেল ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিক বারের সাবেক চেয়ারম্যান  আব্দুল হাকিম চৌধুরী। 

স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান  জনেন্দ্র নাথ সরকার।

স্মারকলিপিতে আব্দুল হাকিম চৌধুরী উল্লেখ করেন- ১৯৫৭ সাল থেকে বৃহত্তর জৈন্তিয়া এলাকার প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। অথচ প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী দীর্ঘ ৬৭ বছর ধরে এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদের চাকুরীর সুবিধায় স্থান হয়নি। 

স্মারকলিপিতে উপরোল্লিখিত ৪টি উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও স্থানীয়দের চাকুরিতে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তিনি।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন শিহাব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী