প্রবাসী রেমিট্যান্সে সিলেটিদের ‘বড় হাত’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

প্রবাসী রেমিট্যান্সে সিলেটিদের ‘বড় হাত’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৯:৩৭:২৬ পূর্বাহ্ন

প্রবাসী রেমিট্যান্সে সিলেটিদের ‘বড় হাত’

ছবি: সংগৃহীত


প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে ২১ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। এসময়ে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের প্রবাহ কমেছে শূন্য দশমিক ৪১ শতাংশ। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে সর্বাধিক রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। এ তালিকায়  সিলেট বিভাগে অবস্থান তৃতীয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে দেশে এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যদিও প্রথম দিকে রেমিট্যান্সের পরিমান কম ছিলো।

প্রথম চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবরে ঢাকাতে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ৪৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৯ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা। এর পরেই রয়েছে সিলেট বিভাগের অবস্থান। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সিলেট বিভাগে প্রবাসীরা পাঠিয়েছেন ৮২ কোটি ৮৮ লাখ ডলার।

তথ্য অনুযায়ী সিলেট বিভাগের প্রবাসীরা জুলাই মাসে পাঠিয়েছেন ১৮ কোটি ৬৭ লাখ, আগস্ট মাসে পাঠিয়েছেন ২০ কোটি ২৪ লাখ, সেপ্টেম্বর মাসে পাঠিয়েছেন ২২ কোটি ১৯ লাখ এবং অক্টোবর মাসে পাঠিয়েছেন ২১ কোটি ৭৮ লাখ ডলার।

এছাড়া, খুলনা বিভাগে ৪০ কোটি ৯৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৩২ কোটি ৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ২৪ কোটি ৩১ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ১৮ কোটি ২০ লাখ ডলার ও রংপুর বিভাগে ১৪ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী