২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন: বাসদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন: বাসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১০:০৩:৪১ পূর্বাহ্ন

২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন: বাসদ

ছবি: নিজস্ব


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জনসভায় বক্তব্য বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

দিকে জনসভা ও গণমিছিল সফল করার লক্ষ্যে অদ্য ১৭ নভেম্বর বিকাল ৪টায় সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ‌। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহকারী সাধারণ সম্পাদক মনজুর আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সুমন আহমাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হারুন আহমদ, শফিকুল ইসলাম কাজল, মাহফুজ রহমান প্রমুখ ‌।

গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় এদেশের মানুষের সংগ্রাম দীর্ঘদিনের। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনকে নির্রাসনে পাঠিয়েছিল। গণতান্ত্রিক শাসনের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। সেই লক্ষ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু সহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ সিলেট অঞ্চলে আবাসিক খাতে গ্যাস সংযোগ চালু,শুষ্ক মৌসুমে সিলেটের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আগামী ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী