গোয়াইনঘাট সরকারি কলেজ অধ্যক্ষের সাথে প্রা*ক্তন শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাট সরকারি কলেজ অধ্যক্ষের সাথে প্রা*ক্তন শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১০:০৩:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সরকারি কলেজ অধ্যক্ষের সাথে প্রা*ক্তন শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এর সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে ঐতিহ্যবাহী এমসি কলেজ ২০০৪-২০০৫ ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

রবিবার ১৭ নভেম্বর বেলা ২ টায় অধ্যক্ষের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন গনপূর্ত অধিদপ্তরে কর্মকর্তা ও এমসি কলেজের ২০০৪-২০০৫ ব্যাচের শিক্ষার্থী মো মুক্তার আহমদ, রুস্তমপুর কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, পল্লি সঞ্জয় ব্যাংক কর্মকর্তা এনামুল হক মুনী, কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন হরিপ্রিয়া দাশ , পূবালী ব্যাংক কর্মকর্তা আলীম উদ্দিন, গাছবাড়ী আইডিয়াল ডিগ্ৰী কলেজের প্রভাষক নুরুল ইসলাম, বহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্জয় চৌধুরী, রহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রসময় চৌধুরী দুলন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক শরীফুল ইসলাম, অধ্যাপক জালাল উদ্দিন ইংরেজি বিভাগের অধ্যাপক চিত্র রন্জন রাজবংশী, মোহাম্মদ মাসুদুজ্জামান মোঃ মোস্তাফিজার রহমান, কমল কান্তি রায়,মোঃ শামছুল ইসলাম, আরেফা জোয়াদ্দার, আমিনুল ইসলাম,সহ কলেজের অধ্যাপক, প্রভাষক বৃন্দ।

শুভেচ্ছা বিনিময় কালে অন্যান্যের মধ্যে অংশ নেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আমির উদ্দিন সাংবাদিক রুবেল আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে প্রিন্সিপাল হাবিবুর রহমান এর পূর্বে সিলেট এমসি কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। সাম্প্ৰতিক শিক্ষা অধিদপ্তর প্রেরিত এক আদেশে তাকে গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষের পদে পদায়ন করলে গত ১২ নভেম্বর মঙ্গলবার গোয়াইনঘাট সরকারী কলেজ যোগদান করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী