ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধার

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৩:৫৮:৩১ পূর্বাহ্ন

ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধার

ছবি সংগৃহিত


সিলেটের কানাইঘাটে  ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

 জানা যায়, কানাইঘাট থানার নন্দিরাই গ্রামের মৃত আব্দুর রহমানের বিধবা স্ত্রী নুরুন নাহারের বর্তমান বয়স ৯০। তার ছেলে নুরুজ্জামান (৫০) কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছেলের বউ সাবিনা ইয়াসমিন (৪০) কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। 

ওই বৃদ্ধার অভিযোগ, তিনি নিজেই ছেলে ও ছেলের স্ত্রীকে বাড়িতে আলাদা ঘর তৈরি করে সুযোগ দিয়েছেন এবং তিনি পৃথক একটি ঘরে বাস করে থাকেন। ছেলে মায়ের কোন ভরন-পোষণ করে না। উল্টো ছেলে ও ছেলের বউ মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছেন। এমনকি মায়ের ঘরের পয়নিষ্কাসনের রাস্তাও বন্ধ করে দেন তারা। 

গত ২ সেপ্টেম্বর মা নুরুন নাহার পয়নিষ্কাসনের রাস্তা খুলে দেয়ার কথা বললে ছেলে নুরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিন দেশীয় লাঠি-সোটা নিয়ে মায়ের ঘরে প্রবেশ করে গালিগালাজ করেন এবং তারা তাকে মেরে ফেলতে উদ্দ্যত হন। বাড়ি ও আশপাশের লোকজনের হস্তক্ষেপে মা প্রাণে রক্ষা পান। 

এ ঘটনায় মা নুরুন নাহার ছেলে নুরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিনকে বিবাদী করে কানাইঘাট থানায় এজাহার দাখিল করেছেন। এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

অভিযোগের তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার এস.আই পীযুষ কান্তি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, মা-ছেলের বিষয়টি আপোষে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে। মিমাংসা না হলে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার