গোয়াইনঘাটে পাথর কোয়ারি সচলের দাবিতে মা ন ব ব ন্ধ ন ও সমাবেশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে পাথর কোয়ারি সচলের দাবিতে মা ন ব ব ন্ধ ন ও সমাবেশ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০২:৩৯:০২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পাথর কোয়ারি সচলের দাবিতে মা ন ব ব ন্ধ ন ও সমাবেশ

ছবি নিজস্ব


'কাজ চাই, ভাত চাই, পাথর কোয়ারি সচল চাই', 'পাথর কোয়ারি বন্ধ কেন, প্রশাসন জবাব চাই', 'আমাদের দাবি একটাই পাথর কোয়ারি খুলে দাও, দিতে হবে, দিতে হবে'- এমন সব স্লোগানকে সামনে রেখে জাফলংসহ বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারি পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে সচল করার দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলংয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে মধ্য জাফলং বারকী শ্রমিক সমবায় সমিতি ও মধ্য জাফলংবাসীর আয়োজনে রাধানগর বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে লোকজন জড়ো হন।

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের পূর্বপুরুষের আমল থেকে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করা হলেও দুর্ভাগ্যবশত আজ এত বছর পরেও আমাদের ভাত-কাপড়ের জন্য আন্দোলন করতে হয়।

পাথর কোয়ারি কখনও বন্ধ করতে দেওয়া যাবে না উল্লেখ করে বক্তারা বলেন, সিলেটের জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, লোভা, উৎমা ও শ্রীপুর কোয়ারি থেকে পাথর উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ করে অত্রাঞ্চলসহ দেশের প্রায় ১০ লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। এই পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া এ অঞ্চলের লাখ লাখ মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাংক লোন নিয়ে ব্যবসা শুরু করে আজ দেউলিয়া। পাথর কোয়ারি বন্ধ করে দেওয়ায় মানুষের জীবন-জীবিকার ওপর যে মারাত্মক দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে তা অবর্ণনীয়। একটি বৃহৎ অঞ্চলের ১০ লক্ষাধিক মানুষের প্রাচীন এ জীবিকা বন্ধ হওয়ায় এর অর্থনৈতিক ক্ষতি হাজার হাজার কোটি টাকা। পাথর পরিবহনে সম্পৃক্ত হাজার হাজার ট্রাক ও ট্রাক্টর মালিক, শ্রমিকরা রোজগার বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

যুগ যুগ ধরে পাথর আহরণের মাধ্যমে কয়েক লাখ শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের পথ পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে সচল করে দেওয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় ন্যায্য এ দাবি আদায়ের স্বার্থে প্রয়োজনে সিলেটে অবরোধ-ধর্মঘটের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

স্থানীয় প্রবীণ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মধ্য জাফলং বারকী শ্রমিক সমবায় সমিতির সভাপতি লোকমান হোসেন।

এ সময় বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, রাধানগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক সমিতির সহ-সভাপতি রমজান মোল্যা, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, মধ্য জাফলং বারকী শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী