সাংবাদিক তুরাব হ ত্যা: কনস্টেবল উজ্জল সিনহা পাঁচ দিনের রি মা ন্ডে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সাংবাদিক তুরাব হ ত্যা: কনস্টেবল উজ্জল সিনহা পাঁচ দিনের রি মা ন্ডে

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৭:১৫:৩০ পূর্বাহ্ন

সাংবাদিক তুরাব হ ত্যা: কনস্টেবল উজ্জল সিনহা পাঁচ দিনের রি মা ন্ডে

ছবি: নিজস্ব


সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় পুলিশ সদস্য উজ্জল সিনহাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে দুপুরে শুনানি শেষে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ আদেশ দেন। এর আগে রোববার রাতে ঢাকা থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে আলোচিত এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই পরিদর্শক মোহাম্মদ মোরসালিন বলেন, কনস্টেবল উজ্জল সিনহাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, ওই পুলিশ সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। ওইদিনই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। তুরাব দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান ও ১৮ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী