খেলতে গিয়ে পানিতে ডুবে প্রা ণ গেল শিশু মিমের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রা ণ গেল শিশু মিমের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ১০:০১:০৫ পূর্বাহ্ন

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রা ণ গেল শিশু মিমের

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে মিম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মিম  উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে।আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিম দুপুরে খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশের ডুবার পানিতে পড়ে যায়। স্বজনরা ডুবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী