কানাইঘাটে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড : সিলেট জেলা বিএনপির নিন্দা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

কানাইঘাটে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড : সিলেট জেলা বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ১১:৩৮:২৪ পূর্বাহ্ন

কানাইঘাটে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড : সিলেট জেলা বিএনপির নিন্দা

ছবি: নিজস্ব


কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মুমিন একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত হন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এহেন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আজ ১৮ নভেম্বর সোমবার রাত ৯ টায় জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম কতৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম থেকে জেনেছি দুই বন্ধুর মধ্যকার মনোমালিন্য থেকে এরকম ঘটনার সুত্রপাত ঘটেছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। দোষীদের কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে প্রতিনিয়ত এসব ঘটছে। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। এসব অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

জেলা বিএনপির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীর বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী