ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের সংবর্ধনা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১২:০৭:০৮ অপরাহ্ন

ছাত্র মজলিস সিলেট মহানগরীর ক্যাম্পাস বিভাগের সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন ক্যাম্পাস বিভাগের উদ্যোগে আয়োজিত এইচএসসি ও আলিম উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান ১৮ নভেম্বর সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা ভাল ফলাফল করছে ঠিক কিন্তু তারা ভাল মানুষ হিসেবে গড়ে উঠছেনা। যার ফলে দেখা যায় অনেক ছাত্ররা মাদক, ছিনতাই,  ইভটিজিং সহ আরো অনেক অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ছে। তাই ছাত্র সমাজকে ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে কোরআন-সুন্নাহর আলোকে ঢেলে সাঁজাতে হবে।

সিলেট মহানগর বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদের সভাপতিত্বে মদন মোহন কলেজ সভাপতি মিসবাহ আহমদ জয় ও এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর  সভাপতি মোঃ মিজানুর রহমান, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, প্রাক্তন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, শাবিপ্রবি শাখা সাবেক সভাপতি খসরুল আলম, শাবিপ্রবি শাখার সেক্রেটারি জুনেদ আহমদ,  সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, আব্দুল ওয়াদুদ, সাইদুর রহমান মুরাদ, রাকিব হোসাইন, শাকের আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী