জৈন্তাপুরে বিজিবির অ ভি যা নে ভারতীয় গরু ও মদ উদ্ধার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে বিজিবির অ ভি যা নে ভারতীয় গরু ও মদ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১২:১৬:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে বিজিবির অ ভি যা নে ভারতীয় গরু ও মদ উদ্ধার

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ও গরু  জব্দ করা হয়েছে।

১৯ শে নভেম্বর ২০২৪ তারিখ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)এর অধীনস্থ জৈন্তাপুর  বিওপিতে  সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৮ই নভেম্বর ২০২৪ তারিখ জৈন্তাপুর  বিওপির আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৯ বোতল, বিয়ার ২৫ ক্যান বিয়ার উদ্ধার করে। পাশাপাশি বুধবার (১৯ শে নভেম্বর) বিজিবির অভিযানে আরো ৪ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। 

বিজিবি জানায় আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী