সিলেটে ঝটিকা মিছিলকারী ছাত্রলীগের তিন নেতাকর্মী আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সিলেটে ঝটিকা মিছিলকারী ছাত্রলীগের তিন নেতাকর্মী আ ট ক

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১২:৪৯:৫০ অপরাহ্ন

সিলেটে ঝটিকা মিছিলকারী ছাত্রলীগের তিন নেতাকর্মী আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট নগরীতে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে র্যাব-পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা। 

আটকরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯'র অভিযানে তারা আটক হন।

এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, গতকাল সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় সিলেট নগরীর দরগাহ গেট এলাকা থেকে আওয়ামী লীগের অংগসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। মিছিলের প্রধান আহবায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী