এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে : ইলিয়াসপত্নী লুনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে : ইলিয়াসপত্নী লুনা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৬:৪০:৩৮ পূর্বাহ্ন

এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে : ইলিয়াসপত্নী লুনা

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পত্নী  তাহসিনা রুশদির লুনা বলেছেন, এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংঘটন  ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এই গোয়ালাবাজারে আমার গাড়িতে হামলা করে ভাংচুর করেছিল। আমাদের নেতা কর্মিদের উপর হামলা করে আহত করেছিল। এখন তারা কোথায় গেছে, নিজেদের কৃতকর্মের জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ই আগষ্টের পর এখন পর্যন্ত যারা আওয়ামীলীগের নেতা কর্মিদের আশ্রয় প্রশ্রয় ও মদদ দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান কারণ এ সব বেশী দিন সহ্য করা হবে না। আমাদের দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি দখলদারি করে তাদের বিরুদ্ধে উপযোক্ত প্রমাণসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগরের দক্ষিণ গোয়ালাবাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্র্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কালে এসব কথা বলেন ইলিয়াস পতœী লুনা।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাদারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, কয়েছ আহমদ চৌধুরী, মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির আহমদ, আব্দুল হেকিম, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, যুবদল নেতা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক  রকিব আলী, যুগ্ম আহব্বায়ক  আহবাবুল হোসেন ও উপজেলা ছাত্রদলের আহব্বায়ক  জুয়েব আহমদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিগণ। পরে ইলিয়াস পত্নী  লুনা উপজেলা সাদিপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মি সভায় যোগদান করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী