বড়লেখায় নারীসহ ওয়া*রেন্টভুক্ত সাতজন আ সা মি গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বড়লেখায় নারীসহ ওয়া*রেন্টভুক্ত সাতজন আ সা মি গ্রে প্তা র

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৬:৪৭:৪১ পূর্বাহ্ন

বড়লেখায় নারীসহ ওয়া*রেন্টভুক্ত সাতজন আ সা মি গ্রে প্তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় জিআর-সিআর মামলায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোম ও মঙ্গলবার রাতে উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দোহালীয়া গ্রামের সমছ উদ্দিনের ছেলে আহমদ আলী রুহুল, কাশেমনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আলী নেওয়াজ, বিওসি কেছরীগুল গ্রামের জয়নাল আবেদীন, তার স্ত্রী বদরুন্নেছা, মহদিকোনা গ্রামের মৃত মাহজ মিয়ার ছেলে মনু মিয়া ও তার ছেলে উজ্জল আহমদ, একই এলাকার ইয়াছিন আলীর ছেলে জবিল আহমদ। 

বড়লেখা থানার এসআই অপু দাস মঙ্গলবার দুপুরে জানান, পৃথক অভিযানে এক নারীসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী