বিয়ানীবাজার ভূমি অফিসে ‘গণবদলি’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিয়ানীবাজার ভূমি অফিসে ‘গণবদলি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১০:০৪:০৯ পূর্বাহ্ন

 বিয়ানীবাজার ভূমি অফিসে ‘গণবদলি’

ছবি : সংগৃহীত


বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বেশীরভাগ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

সরকারি পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলির ক্ষেত্রে চারটি নির্দেশনা অনুসরণ করতে হবে।

সেগুলো হলো- মাঠ পর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেওয়া। মাঠ পর্যায়ে জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় ৩ বছরের বেশি সময় কর্মরত আছেন, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা।

এদিকে সরকারি নির্দেশণা অনুযায়ী বিয়ানীবাজার উপজেলা ভূমি কার্যালয়ের নাজির আব্দুন নূর, অফিস সহকারি শিপন আলী, লাউতার তফশিলদার শ্যামল সিংহ, শেওলার আব্দুল মোনায়েম ও কুড়ার বাজারের তফশিলদার আসিফুজাজামান রাসেলকে বদলী করা হয়েছে।

তবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, চেইনম্যান আব্দুল ওয়াদুদ যথা কর্মস্থলে রয়েছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী